Wednesday, June 24, 2026

‘কাজের পরিবেশ নেই’, যাদবপুর SFI-এ গণ-ইস্তফা

Date:

Share post:

যাদবপুরে ছাত্র-ভোট আগামী 19 ফেব্রুয়ারি ৷ তার আগেই বড়সড় ভাঙন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটে।

বিশ্ববিদ্যালয়ের কলা শাখার ইউনিটের 31 জন SFI সদস্য শনিবার
ইস্তফাপত্র পাঠিয়েছেন সংগঠনের ইউনিট প্রেসিডেন্ট ও কলকাতা জেলা কমিটির সম্পাদকের কাছে। পদত্যাগীদের মধ্যেই আছেন সংসদের বর্তমান চেয়ারপার্সন সোমাশ্রী চৌধুরিও। সূত্রের খবর, SFI থেকে এই গণ-ইস্তফার কারণ হিসাবে সংগঠনের অন্দরে শ্লীলতাহানি, যৌন হেনস্থা নিয়ে চুপ থাকা, মেয়েদের সিগারেট খাওয়া, পোশাকে আপত্তি তোলা, জাতপাত ও পোশাক দেখে মানুষকে বিচার করার মতো একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের আর বিশেষ দেরি নেই৷। শুক্রবারই ঘোষণা হয়েছে ভোটের দিন। বিদায়ী ছাত্র সংসদে ক্ষমতায় ছিলো সিপিএমেরই ছাত্র সংগঠন। বিদায়ী ছাত্র সংসদের চেয়ারপার্সন সোমাশ্রী চৌধুরি বলেছেন, “কাজ করার মতো পরিস্থিতি ছিল না। অনেক বার একাধিক বিষয়ে আপত্তি নিয়ে নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। কিন্তু সমাধান হয়নি। সংগঠন ছেড়ে দিচ্ছি মানে বাম মতাদর্শ ও লড়াই থেকে সরে যাচ্ছি না।” বিদায়ী সংসদের সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, “সাংগঠনিক ভাবেই বিষয়টি দেখা হবে।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...