Wednesday, April 1, 2026

মসজিদে লাল পতাকা উড়িয়ে কী ‘বার্তা’ দিল ইরান?

Date:

Share post:

‘শহিদ’ হয়েছেন কাসিম সুলেইমানি। ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনা হত্যা করেছে ইরানের অন্যতম শীর্ষ নেতা ও সেনাপ্রধান সুলেইমানিকে। বাগদাদের মাটিতে এই হত্যাকাণ্ডের পর ইরান জুড়ে এখন একটাই আওয়াজ, এই খুনের বদলা চাই। সুলেইমানির হত্যার প্রত্যাঘাত আসবে ধরে নিয়েছে আমেরিকাও। পরস্পরের বিরুদ্ধে দুই দেশের চরম হুঁশিয়ারি অব্যাহত। যার ফলে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।

এর মধ্যেই শিয়া সংস্কৃতি মেনে ইরানের বিখ্যাত জামকারান মসজিদে উড়ল লাল পতাকা। কম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক জামকারান মসজিদে এই লাল পতাকা তোলা হয়েছে। শিয়া ঐতিহ্যে এই লাল পতাকার বিশেষ প্রতীকী তাৎপর্য আছে। লাল পতাকার অর্থ, অন্যায়ের বদলা চাই। অন্যায় রক্তপাতের প্রতিশোধ নিতে হবে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিহাসে প্রথমবার জামকারান মসজিদে উড়ল লাল পতাকা। পতাকায় লেখা, যারা হোসেনের রক্তের বদলা নিতে চায়। আর এভাবেই ধর্মীয় প্রতীকের মাধ্যমে আমেরিকাকে তেহরান বোঝাল, মার্কিন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে তৈরি তারা।

 

আরও পড়ুন-২০ ঘণ্টার পরেও হল না এফআইআর!

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...