Tuesday, April 7, 2026

 ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ‘বিরাট’ জয় ভারতের

Date:

Share post:

গুয়াহাটিতে প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও দ্বিতীয় ম্যাচে বাজিমাত ভারতের। দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার ১৪২ রান তাড়া করে অনায়াসে ম্যাচ জিতল ভারত। দুরন্ত ওপেনিং জুটির পাশাপাশি শ্রেয়স-কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গেল মালিঙ্গার লঙ্কা ব্রিগেড। ১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ পকেটে পুরল ভারত।

এদিন টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ক্যাপ্টেন কোহলি। এদিন চোট কাটিয়ে দলে ফেরেন ভারতের কিংবদন্তি বোলার জসপ্রীত বুমরা ও ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান। শ্রীলঙ্কার হয়ে গুনথিলকা (২০), অভিষ্কা ফার্নান্দো (২২), কুশল পেরেরা (৩৪) ছাড়া বলার মতো রান আর কেউ করতে পারেননি। শর্দুল ঠাকুর নিলেন ৩ উইকেট। নভদীপ সাইনি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নিলেন। একটি করে উইকেট নিলেন জশপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর। ২০ ওভার খেলে ১৪২ রান তোলে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে রান শুরু করেন ফর্মে থাকা ভারতের অন্যতম ওপেনারকে এল রাহুল। সঙ্গে যোগ্য সঙ্গত শিখর ধাওয়ানের। একের পর এক দুরন্ত শট খেলে 32 বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহুল। চোট কাটিয়ে দলে ফিরে এদিন সেভাবে দাগ কাটতে পারেননি শিখর ধাওয়ান। ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ম্যাচ জেতার বাকি কাজটা সারেন ক্যাপ্টেন কোহলি এবং শ্রেয়স আইয়ার জুটি। শ্রেয়সের ২৬ বলে ৩৪ রানের এবং ক্যাপ্টেন কোহলির ১৭ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...