Thursday, June 18, 2026

জেএনইউ নিয়ে পাঠান-গম্ভীরের গলায় প্রতিবাদের সুর !

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে দুষ্কৃতকারীদের হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ইরফান পাঠান।তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও মতেই এই হিংসা মেনে নেওয়া যায় না। পাঠানের মতো একই সুরে সুর মিলিয়েছেন গৌতম গম্ভীর।
বিজেপি সাংসদ ও সাবেক ক্রিকেটার গম্ভীর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, “বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এমন হিংসা দেশের চেতনার পরিপন্থী। ছাত্রদের মতাদর্শ যাই হোক না কেন, এভাবে আক্রমণ করা উচিত নয়। যে গুন্ডারা বিশ্ববিদ্যালয়ে ঢুকে এমন কাণ্ড ঘটিয়েছে, তাদের কঠিন শাস্তি দিতে হবে।”
পাঠান লিখেছেন, “জেএনইউ’তে যা ঘটেছে এটা মোটেই নিয়মিত ঘটনা নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হোস্টেলের মধ্যেই ছাত্রদের আক্রমণ করেছে সশস্ত্র দুষ্কৃতকারীরা। এটা মোটেই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে না।”

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...