Saturday, April 11, 2026

‘অ্যাম্বুল্যান্স অন্য দিক দিয়ে নিয়ে যান’, সভামঞ্চ থেকে নির্দেশ দিলীপ ঘোষের

Date:

Share post:

ইনি জনতার নেতা, ইনি সাধারন মানুষের সুখে-দু:খে জড়িয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েই সাংসদ হয়েছেন এবং ইনি বঙ্গ- বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷

সোমবার দিলীপবাবু সভা করছিলেন কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনের সামনে৷ লোকজন তাঁর নাগরিকত্ব আইন কেন খুব ভালো, সেই বক্তৃতা শুনছিলেন রাস্তা আটকেই৷ সেই সময় একটি অ্যাম্বুল্যান্স সভাস্থলের কাছাকাছি এসে যায়। ওই অ্যাম্বুল্যান্সে এক আশঙ্কাজনক রোগী ছিলেন। দিলীপ ঘোষের সভার জেরে ওই এলাকায় তখন তীব্র যানজট৷ ফলে রোগী নিয়ে হাসপাতাল পৌঁছানোর সুযোগ পাচ্ছিল না অ্যাম্বুল্যান্সটি৷ সভার আয়োজকরাও ওই অ্যাম্বুল্যান্সটিকে রাস্তা ছেড়ে দেওয়ার চেষ্টাই করেনি।
ওদিকে, রাস্তায় এভাবে অ্যাম্বুল্যান্স আটকে পড়ার ঘটনা নজর এড়ায়নি মাইকের সামনে দাঁড়িয়ে বক্তৃতারত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

কিন্তু এই জনপ্রতিনিধি মহোদয় আটকে যাওয়া রোগী-সহ অ্যাম্বুল্যান্সটিকে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়ার কোনও উদ্যোগই নেননি। উল্টে দিলীপবাবু মঞ্চ থেকেই মাইকে বলেন, ‘‘এখান দিয়ে যেতে দেওয়া যাবে না। লোকে রাস্তায় বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যান।’’

পথচলতি বহু মানুষ দিলীপ ঘোষের এই ভূমিকায় বিস্মিত৷ ওই অ্যাম্বুল্যান্সটিকে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়ার পরিবর্তে সভামঞ্চে দাঁড়িয়ে এই অমানবিক ঘটনাকে যেভাবে সমর্থন জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও৷ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই ফুটেজ। বিস্মিত সবাই, একজন সাংসদ কীভাবে এমন আচরন করলেন, সেই প্রশ্নও উঠেছে৷

আরও পড়ুন-দিল্লির ভোটেও বিজেপির শোচনীয় হার, বলছে সমীক্ষা, কণাদ দাশগুপ্তের কলম

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...