Monday, June 15, 2026

মহানগরে অস্ত্র কারখানার হদিশ

Date:

Share post:

মহানগরেই অস্ত্র কারখানার হদিশ। গোপনসূত্রে খবর পেয়ে সোমবার, মাঝরাতে নাদিয়ালের ওয়াপসিগঞ্জে স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। একটি ফাঁকা বাড়িতে টিনের শেড করে অস্ত্র তৈরির কারখানা চালানো হচ্ছিল। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় একজনকে গ্রেফতার করা করেছে নাদিয়াল থানার পুলিশ। ধৃতের নাম আবদুল কায়েম ওরফে মুন্না, তিনি বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

এই অস্ত্র কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল বা এরসঙ্গে আর কে কে যুক্ত তা জানতে মুন্নাকে জেরা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির মালিককেও। যন্ত্রপাতি তৈরির কারখানার কথা বলেই মুন্না বাড়ি ভাড়া নিয়েছিল বলে জানিয়েছেন বাড়ির মালিক।

আরও পড়ুন-ছাত্রীদের কু-প্রস্তাব, শিক্ষিকাদের অশ্লীল মেসেজ, কী হল অভিযুক্ত প্রধান শিক্ষকের?

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...