Saturday, June 20, 2026

ছাত্রীদের কু-প্রস্তাব, শিক্ষিকাদের অশ্লীল মেসেজ, কী হল অভিযুক্ত প্রধান শিক্ষকের?

Date:

Share post:

ছাত্রীদের কুরুচিকর মন্তব্য, কুপ্রস্তাব, শিক্ষিকাদের অশ্লীল মন্তব্য—এই অভিযোগে বরাখাস্ত হলেন বসিরহাটের মধ্যমপুর গোলাইচণ্ডী হাইস্কুলের প্রধান শিক্ষক আশিক ইকবাল মণ্ডল। গত এক বছর ধরে তিনি এই কুকীর্তি করছেন বলে অভিযোগ। কুরুচিকর মন্তব্যের পাশাপাশি, শিক্ষিকাদের তিনি অশ্লীল এসএমএস পাঠাতেন। অভিযোগ, প্রতিবাদ করলে চাকরি থেকে বরখাস্ত হুমকি দিতেন প্রধান শিক্ষক।

২০১৯-এর ২২ অগাস্ট স্কুলের এক ছাত্রীকে প্রধান শিক্ষক কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। প্রতিবাদ করলে তাকে স্কুল থেকে টিসি দেওয়ার ভয় দেখান। এই ঘটনায় প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। লিখিত অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ গিয়ে সরেজমিনে খতিয়ে দেখে প্রধান শিক্ষককে গ্রেফতার করে। সহকারী শিক্ষিকাও আশিক ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই স্কুলের ৩ শিক্ষিকা পুরো ঘটনা উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদে জানান। রাজ্য শিক্ষা দফতর একটি তদন্ত কমিটি গঠন করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত করে। এরপরেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন-পাথরপ্রতিমায় ব্যস্ত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...