Thursday, June 18, 2026

ধর্মঘটের নামে গুন্ডামি, যাদবপুরে গ্রেফতার বাম সমর্থকরা

Date:

Share post:

সিপিআইএম ও বাম সমর্থকরা ফের নিজেদের প্রকৃত রূপ দেখাতে শুরু করল। সকাল থেকে সব ঠিকঠাকই ছিল। শান্তিপূর্ণ ভাবেই চলছিল স্লোগান-মিছিল-পিকেটিং। শহরের বেশ কয়েকটি জায়গায় রেল অবরোধ করলেও, তা ব্যাপক আকার ধারণ করেনি। ফলে বিশেষ অশান্তিও হয়নি। প্রশাসনও জোর করে ধর্মঘট সমর্থকদের কোথাও বাধা দেয়নি।

কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বামেরা খোলস ছেড়ে বেরিয়ে আসে। যাদবপুর ৮বি বাস স্টান্ড-এ বামেদের বিরুদ্ধে বেশ কয়েকটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিনা প্ররোচনায় ট্রাফিক ডিভাইডার, গার্ড রেল ভেঙে গুঁড়িয়ে দেয় সিপিএম কর্মীরা।

এরপরই কড়া পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন। ধর্মঘটের নামে গুন্ডামি করা বাম সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই ভাঙচুরে নেতৃত্ব দেন বলে অভিযোগ। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তাঁকেও আটক করেছে পুলিশ

আরও পড়ুন-সাধারণ ধর্মঘট উত্তাল কোচবিহার

Related articles

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...