Thursday, June 18, 2026

সাধারণ ধর্মঘট উত্তাল কোচবিহার

Date:

Share post:

বাম-কংগ্রেসের ডাকা ধর্মঘটে উত্তাল কোচবিহার জেলা।একাধিক জায়গায় গাড়ি ভাঙচুর সহ পুলিশের উপর আক্রমণের অভিযোগ উঠেছে ধর্মঘটীদের বিরুদ্ধে। তুফানগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস যখন যাত্রী নিয়ে যাচ্ছিল তখন সেটির উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ির সামনের কাচ ভেঙে দেওয়া হয়। বাস চালককে সিট থেকে টেনে নামাতে গেলে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা বাধা দেন। পুলিশের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ।
পাশাপাশি এসইউসিআই-এর একটি মিছিল কোচবিহারে ডিএসপি হেডকোয়ার্টারে অতর্কিত আক্রমণ চালায় বলে অভিযোগ। ডিএসপি-কে বাঁচাতে গিয়ে আহত হন তার দুই নিরাপত্তারক্ষী।

জেলা জুড়ে ধর্মঘট সমর্থনকারীরা সরকারি বাসের সামনে বসে বিক্ষোভ দেখান। একাধিক গাড়ির চালককে হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাম কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন বলেন, বামেরা জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করছে। সরকারি সম্পত্তি নষ্ট করলে, কাউকে ছাড়া হবে না। সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায় অবশ্য জানিয়েছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সামিল হয়েছেন। পুলিশের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন-এটাই রাজ্যের কর্মসংস্কৃতি, ধর্মঘট ব্যর্থ করে জমজমাট নবান্ন

Related articles

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...