Monday, June 8, 2026

উত্তর ২৪ পরগনায় ধর্মঘটের ব্যাপক প্রভাব

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে রেল ও যানবাহন চলাচলে। শিয়ালদহ উত্তর শাখায় সমস্ত ডিভিশনে ধর্মঘটের জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত। বারাসতের হৃদয়পুর স্টেশনে রেললাইনে ৩ টি তাজা বোমা উদ্ধার। শিয়ালদহ-রানাঘাট শাখায় বেলঘড়িয়া, আগরপাড়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, কাঁকিনাড়া, কাঁচরাপাড়া স্টেশনে দফায় দফায় রেল অবরোধ হয়। শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি শাখার বিভিন্ন স্টেশনে অবরোধ চলছে।
৩৪ নম্বর জাতীয় সড়কের আমডাঙা, বারাসত, মধ্যমগ্রাম, হাবড়ায় রাস্তা অবরোধ করেন ধর্মঘটীরা। কংগ্রেস ও সিপিআইএমের যৌথ মিছিল হচ্ছে জেলা জুড়ে।

বারাসত মুখ্য ডাকঘরে তালা মেরে দেন ধর্মঘট সমর্থকরা। গ্রাহকেরা সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তবে এখনও পর্যন্ত শাসকদলের রাস্তায় নেমে বিরোধিতা করতে দেখা যায়নি।

আরও পড়ুন-যাদবপুর থেকে রাসবিহারী, বাম- পুলিশ সংঘাত

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...