Sunday, June 21, 2026

এবার অনলাইনে নাগরিকত্বের প্রক্রিয়াতেও ‘না’ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন এই বাংলায় CAA, NRC কার্যকর করবেন না৷ এবার কেন্দ্রের অনলাইনে নাগরিকত্বের আবেদন করার প্রক্রিয়াতেও সরাসরি না করে দিলেন তিনি৷
কেন্দ্রের কথা উল্লেখ না-করে মুখ্যমন্ত্রী বলেন, “ওদের এক এক জন এক এক রকম কথা বলছেন। সকালে এক রকম, বিকেলে, রাতে আর এক রকম বলছে। ভাবছে খুব চালু! কোথাও বলছে, অনলাইনে হবে। অনলাইনে কি ভাত রান্না হবে? অনলাইনে কেউ আবেদন করতে পারে। কিন্তু তাতে কি চাল ফুটবে? ফিজিক্যাল এগজিসটেন্সের প্রয়োজন আছে। এ সব মিথ্যা রটনায় কান দেবেন না।”

NRC-NPR-CAA কার্যকর করতে বাংলার মতো কিছু রাজ্য প্রশাসনকে এড়াতে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পুরোপুরি অনলাইনে করার কথা বলেছে কেন্দ্র। তার প্রতিবাদেই মমতার এই মন্তব্য৷ মুখ্যমন্ত্রী ফের স্পষ্ট করেছেন, রাজ্যে NRC-NPR-CAA কার্যকর করার কোনও চেষ্টাই তিনি মানবেন না। সেজন্য যত দূর আন্দোলন হওয়ার, তা হবে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...