Sunday, June 21, 2026

ধর্মঘটের প্রভাব নেই বীরভূমে

Date:

Share post:

বাম ট্রেড ইউনিয়ন ও কংগ্রেসের ডাকা সারা ভারত ধর্মঘটে সাড়া নেই বীরভূমে। সিউড়ি সহ জেলার অন্যান্য অংশে সকাল থেকেই জনজীবন স্বাভাবিক। বাজার হাট খোলা। স্কুলেও হাজিরা স্বাভাবিক। সরকারি অফিসেও হাজিরা অন্যান্য দিনের মতোই। বেসরকারি বাস না চললেও প্রচুর সরকারি বাস চলছে। ফলে নিত্যযাত্রীদের কোনও অসুবিধা হয়নি।

সকাল থেকেই জেলা জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা। বাম কর্মী-সমর্থকরা ধর্মঘটের সমর্থনে সকাল থেকে রাস্তায় নামেন। শহরের বিভিন্ন এলাকায় মিছিল করেন। বাম কর্মীরা সিউড়ি বাস স্ট্যান্ডে রাস্তায় বসে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন। ফলে কিছু সময়ের জন্য বাস চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে ধর্মঘটীদের হটিয়ে দেয়। সেইসময়ে এসইউসিআই কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। অন্যান্য ধর্মঘটের সময় শাসকদল রাস্তায় নেমে বিরোধিতা করলেও এবার বীরভূমে সেটা দেখা যায়নি।

আরও পড়ুন-কাজ বন্ধ কেন? বারাসতে পোস্ট অফিসে বিক্ষোভ

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...