Wednesday, April 1, 2026

দেশি- বিদেশি পর্যটকদের টানতে রাজ্য সরকারের অভিনব উদ্যোগ

Date:

Share post:

ভিন রাজ্য ও বিদেশি পর্যটকদের জন্য নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে হোটেল, গাড়ি এবং ঘুরতে যাওয়ার জায়গাগুলির জন্য টিকিট ইত্যাদি কাটা যাবে। এর বাইরে বিমান থেকে বাসের টিকিটও মিলবে। সাধারণভাবে নতুন কোনও জায়গায় গিয়ে পর্যটকরা যাতে হয়রানির মধ্যে না পড়েন, তার জন্যই এই উদ্যোগ। অর্থাৎ একটি অ্যাপেই সমস্যার সমাধান।

রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, উল্লেখযোগ্যভাবে রাজ্যে এখন বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। ফলে তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১২জানুয়ারি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবে ‘ডেস্টিনেশন ইস্ট’ সম্মেলন। দেশ-বিদেশের নানা পর্যটন সংস্থার কর্তারা থাকবেন। এই অ্যাপটিকে তখনই সর্বসমক্ষে নিয়ে আসা হবে। অ্যাপ থেকে বাংলার পর্যটনের নাড়ি-নক্ষত্র জানা যাবে বলে নন্দিনী জানিয়েছেন।

Related articles

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...