Monday, April 6, 2026

১২তলা থেকে ঝাঁপ চিকিৎসকের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

প্রতিষ্ঠিত চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বুধবার রাতে, নিউটাউনের আকাঙ্খা মোড়ে আভিজাত আবাসনের ১২ তলা থেকে ঝাঁপ দেন ধর্মেন্দ্রকুমার চৌধুরী নামে এক চিকিৎসক। রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। নিউটাউন আকাঙ্খা মোড়ের একটি আবাসনে চিকিৎসক স্ত্রী ভূমিকা ভাবনা চৌধুরীকে নিয়ে থাকতেন ধর্মেন্দ্রকুমার।

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধেয় স্ত্রীকে নিয়ে শপিং করেন ধর্মেন্দ্রকুমার চৌধুরী। জিনিসপত্রের পাশাপাশি মদের বোতল কিনে বাড়ি ফেরেন তাঁরা। তারপর থেকেই মদ্যপান শুরু করেন ওই চিকিৎসক। সেই সময় এক রোগীর সঙ্গে ফোন কথা বলেন। সেই সময়েই তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন বলে জানিয়েছেন চিকিৎসকের স্ত্রী। অভিযোগ, ঘরের দরজা ভিতর থেকে আটকে দেন ধর্মেন্দ্রকুমার। ঘরের ভিতরে ভাঙচুরও চালান। তাঁর স্ত্রী ইকোপার্ক থানায় খবর দেন। খবর যায় দমকলকেও। পুলিশ ও দমকল পৌঁছতেই ১২ তলা থেকে ঝাঁপ দেন ধর্মেন্দ্রকুমার চৌধুরী। এটি নিছকই আত্মহত্যা, না কি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ। তবে, স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল বলে জানাতে পারেননি ভাবনা চৌধুরী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সঙ্গে কফি হাউসে আড্ডা দিতে চান রাজ্যপাল

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...