Monday, April 6, 2026

চার্চিলকে সরিয়ে ফের শীর্ষে বাগান

Date:

Share post:

আই লিগে ফের জয় মোহনবাগানের। অ্যারোজকে এক গোলে হারাল ড্যানিয়েল সাইরাসের একমাত্র গোলে। কল্যাণীর মাঠে জিতে বাগান আই লিগে চার্চিলকে সরিয়ে ফের শীর্ষে চলে এলো তারা।

খেলার ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল হয়। কিন্তু এরপরে বেশ কিছু সুযোগ পেয়েও বাগান কাজে লাগাতে পারেনি মূলত অ্যারোজের গোলকিপারের কৃতিত্বে। দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় দিওয়ারা। দিওয়ারা সহজ গোল নষ্ট করে। আবার তার একটি গোল অফ সাইডের জন্য বাতিলও হয়। কয়েক দিন আগে জাতীয় দলে খেলা সাইরাসের এক সহ খেলোয়াড় পথ দুর্ঘটনায় মারা যান। তিনি তাঁকেই গোলটি উৎসর্গ করেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...