Monday, April 6, 2026

মোদির বারাণসীতেই চিৎপাত ABVP, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে NSUI-র জয় পতাকা

Date:

Share post:

এটাই বাকি ছিলো৷

নরেন্দ্র মোদির ভাবমূর্তি যে দিন দিন তলানিতে ঠেকেছে, মানুষের আদালতে দাঁড়ালে তা নিশ্চয়ই হাড়ে হাড়ে বুঝছে বিজেপি, সঙ্ঘ-পরিবার আর ওই তথাকথিত স্বঘোষিত ‘থিঙ্কট্যাঙ্ক’-রা৷

বুধবার RSS-এর গড় নাগপুরের জেলা পরিষদ হাতছাড়া হয়েছে বিজেপি’র। পদ্ম শিবিরকে চূর্ণ করে এই জেলা পরিষদ দখল করেছে কংগ্রেস-NCP জোট।
আর বৃহস্পতিবার তো বড় ফাটলের খোঁজ মিলেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গেই৷

সারা দেশে CAA -NRC নিয়ে সর্বস্তরের প্রতিবাদের মাঝেই ঘটে গেলো JNU-তে ABVP-র নির্লজ্জ গুণ্ডামি৷

ঠিক সেই আবহেই খোদ নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতেই উড়ে গেলো বিজেপি- RSS-এর ছাত্র শাখা ABVP। বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে ABVP-কে উৎখাত করে বারাণসীর গঙ্গায় ছুঁড়ে ফেললো NSUI,
কংগ্রেসের ছাত্র শাখা৷

ABVP-কে পর্যুদস্ত করে জয়ী NSUI-র প্রার্থীরা

সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের
ছাত্র সংসদের সভাপতি পদে NSUI-এর শিভাম শুক্লা ABVP-র হরসিত পান্ডেকে বিপুল ভোটে হারিয়েছেন।

শুধু সভাপতি পদেই নয়, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক,লাইব্রেরি- সম্পাদক পদেও NSUI
প্রার্থীরা দুমড়ে দিয়েছে ABVP প্রার্থীদের৷ সহ-সভাপতি পদে চন্দন কুমার মিশ্র, সাধারণ সম্পাদক পদে অবিনাশ পান্ডে ও লাইব্রেরি- সম্পাদক পদে রজনীকান্ত দুবেও NSUI-র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন৷

নরেন্দ্র মোদির নির্বাচন কেন্দ্রের অন্তর্গত একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন মোদির- আশীর্বাদধন্য ABVP-র এই পরাজয়ের পর স্বাভাবিকভাবেই গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে।

প্রশ্ন উঠেছে, এই ফল প্রমান করছে, মোদির বারাণসীতে তাহলে উইঢিবির উপরেই বসে আছে গেরুয়া শিবির?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...