Tuesday, April 7, 2026

সুজাপুরকাণ্ডে সিআইডি-কে তদন্তভার

Date:

Share post:

মালদহের সুজাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর ও হিংসার ঘটনার তদন্তভার গ্রহণ করল সিআইডি। ইতিমধ্যেই তদন্তে নেমে বুধবার রাতে ১২জনকে আটক করে পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পরে বৃহস্পতিবার, সকালে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আটক রয়েছেন ৪জন। একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার, বাম-কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘটে পরপর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। এর পাশাপাশি, ভাইরাল হওয়া ভিডিও ঘিরেও তদন্ত চলছে বলে জানিয়েছেন মালদহের পুলিশসুপার অলোক রাজোরিয়া। এই ঘটনায় যদি কোনও পুলিশকর্মী জড়িত থাকেন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...