Monday, April 6, 2026

আবার কাশ্মীর নিয়ে ধাক্কা খেল কেন্দ্র

Date:

Share post:

জম্মু-কাশ্মীর নিয়ে ফের সুপ্রিম কোর্টের ধাক্কা খেল কেন্দ্র। বিচারপতিরা জানালেন, ইন্টারনেট বন্ধ, ১৪৪ধারা জারি এবং মানুষের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা মোটেই কাম্য নয়। ইন্টারনেট বন্ধ থাকায় জরুরি পরিষেবা মার খাচ্ছে। তাই কেন্দ্র এখনই এ সিদ্ধান্তের পুনর্বিবেচনা করুক। এই কারণে চিকিৎসা পরিষেবা ধাক্কা খেতে পারে। তাই কেন্দ্র সতর্ক থাকুক।

বিচারপতি এমভি রামানা শুক্রবার জানান, স্বধীনতা আর সুরক্ষা পরস্পরবিরোধী। ইন্টারনেট এখন আধুনিক জীবনের অঙ্গ। তার উপর নিষেধাজ্ঞা আসলে মৌলিক অধিকার খর্ব করা। সাময়িকভাবে তা বন্ধ হলেও দীর্ঘদিন তা করা যায় না। সব নিষেধাজ্ঞা যেন এক সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনা করে জানানো হয়। অপ্রয়োজনীয় বিধি-নিষেধ বাতিল করুক সরকার। আর উপত্যকায় লাগু হওয়া বিধি নিষেধ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...