Sunday, April 5, 2026

সাইরাস মিস্ত্রির পুনর্বহালে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

সাইরাস মিস্ত্রির পদে ফিরে পাওয়ার পথে কাঁটা। টাটা সন্সের চেয়ারম্যান পদে তাঁর পুনর্বহালে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায়ে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। এনসিএলএটি-র রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবাদন করেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রতন টাটা। শুক্রবার, সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএস বোবদে বলেন, এনসিএলএটি-র নির্দেশে ভ্রান্তি থাকতেও পারে। সেই কারণে ওই নির্দেশ খতিয়ে দেখা প্রয়োজন। এবিষয়ে সাইরাস মিস্ত্রিকেও নোটিশ পাঠানো হয়েছে।
বছর তিনেক আগে টাটা সন্সের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। ১৮ ডিসেম্বর এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই রতন টাটার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। এনসিএলএটি-র রায়ের উপর স্থগিতাদেশের আর্জিও জানানো হয়। শুক্রবার, সেইমতোই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...