Monday, April 6, 2026

বিক্ষোভের আশঙ্কা? বদলে গেল প্রধানমন্ত্রীর রুট

Date:

Share post:

কাল, শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাগরিকত্ব আইন আর এনআরসি নিয়ে রাজ্য এখন উত্তপ্ত। তার মাঝে মোদির সফর। বিক্ষোভের সম্ভাবনা আঁচ করে মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় যাওয়ার পথ পাল্টে ফেলল প্রধানমন্ত্রীর এসপিজি বাহিনী। মিলেনিয়াম পার্ক থেকে রাস্তা ধরেই বেলুড় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু বিক্ষোভ আর নিরাপত্তার কথা ভেবে জলপথেই বেলুড় যাওয়ার ব্যবস্থা হচ্ছে প্রধানমন্ত্রীর। ইতিমধ্যে স্পিড বোট নির্দিষ্ট করা হয়েছে। চলছে নিরাপত্তার বাকি খুঁটিনাটির দেখভাল। সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মিলেনিয়াম পার্কে।

অন্যদিকে মিলিনিয়াম পার্কের একটি ভবনের রঙ নিয়ে বিতর্কের মাঝে গেরুয়া রঙ পাল্টে দেওয়া হয় শুক্রবার। কর্তৃপক্ষ জানিয়েছে, গেরুয়া রঙ প্রাইমার। বদলে দেওয়া হয়েছে। এটা নেহাতই ভুল বোঝাবুঝি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...