Tuesday, June 16, 2026

সুলেইমানিকে হত্যার জন্য আমার তো নোবেল পাওয়া উচিত, ফের হম্বিতম্বি ট্রাম্পের

Date:

Share post:

ইরানের অন্যতম শীর্ষ নেতা ও কুদস বাহিনীর প্রধান কাসিম সুলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। বিরোধী ডেমোক্র্যাটরা তাঁর সমালোচনা করায় বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট বলেন, এত বড় একটা কাজের জন্য প্রশংসা না করে শুধু প্রশ্ন তোলা হচ্ছে! আমার তো কোথায় নোবেল পুরস্কার পাওয়া উচিত। ইরান-মার্কিন সম্পর্কে চূড়ান্ত অবনতির জন্য মার্কিন প্রেসিডেন্টকেই দায়ী করেছেন হাউজ অফ রিপ্রেসেন্টেটিভের সদস্যরা। ট্রাম্পের বিভিন্ন মন্তব্যকে অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন বলেছেন ডেমোক্র্যাট সদস্যরা। এবছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন, মার্কিনিরা শান্তির পক্ষে। তাঁরা যুদ্ধ চান না। যদিও ট্রাম্পের সাফাই, মার্কিনিদের হামলা থেকে বাঁচাতেই সুলেইমানিকে মারতে হয়েছে। দুপক্ষের এই বিতর্কের মধ্যেই হাউজের ডেমোক্র্যাট সদস্যরা একটি প্রস্তাব আনতে চান, যাতে যুদ্ধ নিয়ে ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে রাশ টানা যায়।

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...