Tuesday, April 7, 2026

পিছু হঠে কেন্দ্রের ঘোষনা, হোস্টেলের বর্ধিত ফি আপাতত দিতে হবেনা JNU পড়ুয়াদের

Date:

Share post:

পড়ুয়াদের আপোষহীন আন্দোলনের চাপে পিছু হঠতে বাধ্য হলো JNU কর্তৃপক্ষ এবং অবশ্যই কেন্দ্রের মোদি সরকার৷

JNU-এর হোস্টেলের ফি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্তভাবে প্রত্যাহার করা না হলেও, আপাতত শীতকালীন সেমিস্টারে হোস্টেলের পরিষেবা এবং অন্যান্য খরচ ছাত্রছাত্রীদের দিতে হবেনা৷ এই খরচ পুরোটাই এ বছর দেবে UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পড়ুয়াদের শুধু বর্ধিত ঘর ভাড়া দিতে হবে৷

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করেছে৷ বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে JNU কর্তৃপক্ষকে৷।
হোস্টেলের ফি প্রায় 3 গুন বৃদ্ধির প্রতিবাদে এবং ওই বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গত নভেম্বর মাস থেকে টানা আন্দোলন চালাচ্ছে পড়ুয়াদের একটা বড় অংশ। সেই আন্দোলনের মাঝেই SFI দখল নেয় ছাত্র সংসদের৷ এই জয়ের ফলে আন্দোলন আরও তীব্রতর হয়৷ সেমিস্টার বয়কট করে পড়ুয়ারা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে৷ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার জন্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক একাধিক বৈঠক ডাকে৷ ওই বৈঠকগুলিতে আন্দোলনকারী পড়ুয়ারা হাজির থাকলেও, প্রতিবারই গরহাজির থাকেন JNU-র উপাচার্য এম জগদীশ কুমার।

তবুও আন্দোলন থেকে পিছিয়ে আসেননি পড়ুয়ারা। প্রতিরোধের মুখেও হোস্টেলের বর্ধিত ফি প্রত্যাহার করার দাবিতে অনড় থাকেন ছাত্রছাত্রীরা৷

শেষ পর্যন্ত JNU- পড়ুয়াদের এই বেনজির আন্দোলনের কিছুটা সুফল মিলেছে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়ে দিলো, শীতকালীন সেমিস্টারের জন্য হোস্টেলের পরিষেবা কিংবা অন্যান্য কোনও খরচই দিতে হবে না পড়ুয়াদের। UGC সেই খরচ বহন করবে৷

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...