Monday, April 13, 2026

আদালত থেকে অনুমতি নিয়ে মিছিল করে লকেটের তোপ

Date:

Share post:

আদালতের অনুমতি নিয়ে মিছিল করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন লকেট চট্টোপাধ্যায়। বললেন, এই সরকার অপদার্থ সরকার। মেয়েদের নিরাপত্তা দিতে পারে না। হায়দরাবাদের মতো ঘটনা ঘটার পরেও সরকারের কোনও হেলদোল নেই। একদিনের জন্যও এদের সরকারে থাকার অধিকার নেই।

কুমারগঞ্জ থেকে শুরু করে সারা বাংলায় নারী নিরাপত্তা ভূলিণ্ঠিত, এই অভিযোগ তুলে এদিন এক্সাইড মোড় থেকে মিছিলের আয়োজন করা হয়। কিন্তু দুপুরে এই উদ্দেশ্যে নন্দনের কাছে কর্মীরা জমায়েত হতেই তাদের আটক করে তুলে নিয়ে যাওয়া হয়। সে নিয়ে নন্দন চত্বরে একপ্রস্থ নাটক হয়। এরইমাঝে হাই কোর্টে মিছিল নিয়ে মামলা শুরু হয়। আড়াইটের পর অনুমতি মিলতেই এক্সাইড চত্বর থেকে শুরু হয় মিছিল। ক্ষুব্ধ লকেট বলেন, কুমারগঞ্জের ঘটনা নিয়ে আমি মিছিল করতে চেয়েছিলাম। ওরা করতে না দিয়ে গ্রেফতার করেছে। কিন্তু এভাবে কি শাক দিয়ে মাছ ঢাকা যাবে?


Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...