সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির (Sulagna Dance Academy) উদ্যোগে। নৃত্য পরিচালনায় ছিলেন সুলগ্না ভট্টাচার্য( Sulagna Bhattacharya)। বসন্তের কোমল আলো আর ফাগুনের রঙে রাঙিয়ে দিতে এবারও আবার ফিরে এলো রাঙিয়ে দিয়ে যাও, এবার সিজন সাত। হোলি ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে এই অনুষ্ঠান প্রতিবারের মতোই নানান ঘরানার শিল্পী ও সৃজনশীল মানুষদের মিলন উৎসব হয়ে উঠে।
এই উৎসবটি কেবল একটি অনুষ্ঠান নয়—এটি এমন এক মঞ্চ, যেখানে ঐতিহ্য আর নতুন ভাবনার মিলন ঘটে। এখানে নতুন শিল্পীদের স্বপ্ন যেমন জায়গা পায়, তেমনি অভিজ্ঞ শিল্পীর সাধনাও সমানভাবে সমাদৃত হয়। অতিথি শিল্পী ও যুগল নৃত্য পরিবেশনায় সৌমেন কুন্ডু ও তনিমা বর্ধন। সমবেত নৃত্য পরিবেশনায় ছিলেন তিথি দাস ও তাঁর দল ‘প্রভাকুঞ্জ’, ত্রয়ীর পরিবেশনা – “কবিতার এলোমেলো ছন্দ”, নিবেদনে অভিষেক রায়, সৌভিক সাসমাল ও মৌলি দাশগুপ্ত কবিতা ও নৃত্যের সংলাপে নির্মিত এক অনন্য ভাবনিনির্ভর উপস্থাপনা। একক নৃত্য পরিবেশনায় ছিলেন রূপসা পাকরাশি, এশা গোস্বামী, প্রকৃতি বসু। প্রতিটি শিল্পী তাঁদের নিজস্ব ভঙ্গি ও শিল্পীসত্তা দিয়ে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে। ছিল সুলগ্না একাডেমি ট্রাস্টের শিক্ষার্থীদের বিশেষ প্রযোজনা ঋতুচক্র। ঋতুর আবর্তন, পরিবর্তন ও তার চিরন্তন ধারাবাহিকতাকে কেন্দ্র করে এক মননশীল প্রযোজনা।
Sponsored

অনন্ত প্রেম-ভালোবাসার সীমাহীন রূপকে নৃত্য, সঙ্গীতের মাধ্যমে অনন্য উপস্থাপনা। এই প্রযোজনাগুলি সুলগ্না একাডেমি ট্রাস্টের শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা, সাধনা ও দলগত প্রচেষ্টার সুন্দর এক প্রকাশ। এই আয়োজন নিয়ে সুলগ্না ভট্টাচার্য বলেন, "রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাত শুধু রঙের উৎসব নয়, এটি এক শিল্পসম্মিলন। এখানে হোলির রং হয়ে ওঠে আনন্দ ও একসঙ্গে এগিয়ে চলার প্রতীক। আরো পড়ুন: দোলের উৎসবে প্রভাত ফেরিতে ফুরফুরে মেজাজে শোভনদেব, চন্দ্রিমা, কুণালরা
সংগীত, নৃত্য, কবিতা ও অনুভূতির রঙে বসন্তকে আরও রঙিন করে উদযাপন করতে আমরা বিভিন্ন ঘরানার নৃত্য, সঙ্গীত শিল্পীরা এক ছাদের তলায় একত্রিত হই।"
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
