Thursday, June 18, 2026

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

Date:

Share post:

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত ভয়াবহ দুর্ঘটনায় গড়াল। গাড়ির ভিতরেই মারধর ও ধস্তাধস্তির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়ি। প্রাণ হারান তিন যুবক, গুরুতর জখম ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুরজিৎ দাস, বনি দাস ও মুকুন্দ দাস। প্রত্যেকের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছরের মধ্যে। আহতদের মধ্যে রয়েছেন নদিয়ার বাসিন্দা অতনু শীল। অতনু-সহ মোট চারজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুনঃ সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

ইসলামপুর থানার অন্তর্গত সুবল কর্মকারের মোটর গ্যারাজে এই সাতজন যুবক কাজ করতেন। নদিয়ার বাসিন্দা অতনু শীল ও মুকুন্দ দাসের মধ্যে একই তরুণীকে ঘিরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই সূত্রেই দু’জনের মধ্যে আগে থেকেই মনোমালিন্য চলছিল।

সোমবার রাতে অতনু ইসলামপুরের একটি হোটেলে ওঠেন। পরে মুকুন্দ-সহ সাতজন মিলে মালিকের ছেলের গাড়ি নিয়ে ঘুরতে বেরোন। তাঁরা ইসলামপুরের বিহার সীমান্ত সংলগ্ন ফাটিপুকুর এলাকায় পৌঁছন। সেখানেই গাড়ির ভিতরে অতনু ও মুকুন্দের মধ্যে বাগ্‌বিতণ্ডা চরমে ওঠে। অভিযোগ, অতনুকে বেধড়ক মারধর করা হয় এবং গাড়ির ভিতরেই শুরু হয় হাতাহাতি ও ধস্তাধস্তি।

এই উত্তেজনার মধ্যেই চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা একটি পুকুরে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁদের তৎপরতায় সাতজনকেই উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। বাকি চারজনকে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে বিহারের পুটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহারের কিষানগঞ্জ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় ইসলামপুর থানার পুলিশ ও বিহার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...