Monday, April 6, 2026

খুল্লাম খুল্লা জেএনইউ : হ্যাঁ… করেছি, ভিসির অশ্লীলতা চরম জায়গায় গিয়েছিল!

Date:

Share post:

জেএনইউ কাণ্ড এবং তদন্ত নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। কর্তৃপক্ষের অভিযোগের তীর ছাত্র সংসদের দিকে। অভিযোগ সার্ভার নষ্ট করে দেওয়া। ‘ইন্ডিয়া টুডে’র স্টিং অপারেশনে উঠে এসেছে আরও এক গোপন তথ্য, যা বাম পড়ুয়ারা এতদিন অস্বীকার করে আসছিলেন। প্রকাশ্যে এসেছে একটি নাম। গীতা কুমারী।

গীতা কুমারী

কে এই গীতা কুমারী?
—————————-
আন্দোলনকারীদের অন্যতম নেত্রী। জেএনইউ সংসদের প্রাক্তন সভানেত্রী। সার্ভার রুমের বাইরে বিক্ষোভ দেখানোর সময় ৪জানুয়ারি ছিলেন গীতা। নিজের মুখেই গীতা যে বিস্ফোরক কথা জানালেন…

👉 সার্ভার বন্ধ আপনারা করেছিলেন?
গীতা : আমাদের ভিসি সব কিছু অন লাইনে করে। ওয়ার্নিং দেওয়া, প্রেমপত্র পাঠানো, অশ্লীল মেসেজ পাঠানো, হ্যাপি নিউ ইয়ার পাঠানো… সব কিছু। তাই আমরা সিদ্ধান্ত নিই, ভিসির অসভ্যতামি অনেক দূর এগিয়েছে। ঠিক করি সার্ভারটাই বন্ধ করে দেব। কারণ, এখন পরীক্ষা নেই, আমাদের কোনও দাবি মানা হচ্ছে না, আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করছেন না। তাই কাজকর্ম সব বন্ধ করে দিতেই এই সিদ্ধান্ত নিই।

👉শুধু এটাই কারণ?
গীতা : ভিসি ফিজ বাড়িয়ে দিয়েছেন প্রায় এক হাজার গুন। পড়ার অধিকারের কথা বলতে গেলে উনি পানিশমেন্টের চিঠি পাঠান। আমি নিজেই অসংখ্য চিঠি পেয়েছি। অধিকারের জন্য লড়াই করছিলাম। নাগরিক আন্দোলনের আইন মেনেই সব চলছিল। তাহলে হামলা হবে কেন?

👉 প্রশ্ন, দিল্লির অপদার্থ, তাঁবেদার পুলিশ এই স্টিং অপারেশনের সূত্র ধরে কেন এখনই অভিযোগের তীর যাদের দিকে তাদের কেন জিজ্ঞাসাবাদ করছে না!

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...