Saturday, June 27, 2026

স্বামীজির জন্মভিটেয় তৈরি হচ্ছে বিশ্বমানের অডিটোরিয়াম, খরচ হবে ১৪ কোটি

Date:

Share post:

উত্তর কলকাতার সিমলায় স্বামীজির জন্মভিটেতে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে গড়ে উঠছে ৮৫০ আসনের বিশ্বমানের অডিটোরিয়াম। খরচ হবে ১৪ কোটি টাকা। এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। কেন্দ্রীয় সরকার আপাতত দিয়েছে সওয়া ৩ কোটি টাকা। স্বামীজির জন্মভিটেতে প্রতিদিনই ঠাকুর, মা স্বামীজি এবং বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে নানা আলোচনা হয়ে থাকে। সে সব শুনতে বেশ ভিড় হয় রোজ। সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। এছাড়াও স্বামী বিবেকানন্দের সংগ্রহশালা দর্শন করতেও আসেন বহু মানুষ। বর্তমানে যে অডিটোরিয়াম আছে, সেখানে বসার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় এই অডিটোরিয়াম গড়ার সিদ্ধান্ত নিয়েছে মিশন।

গত বছরের সেপ্টেম্বর মাসে ভগিনী নিবেদিতার সার্ধ জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এখানেই তৈরি হয়েছে ‘নিবেদিতা ভবন’। ওই ভবনে চলে অবৈতনিক কোচিং সেন্টার, দাতব্য চিকিৎসালয়। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত গবেষণার কাজেও ব্যবহার হয় এই ভবনটি। এখানে আছে যোগ প্রশিক্ষণ কেন্দ্র। ২০০১ সালের ১০ মার্চ স্বামীজির এই জন্মভিটেয় তদানীন্তন সহ-সঙ্ঘাধ্যক্ষ স্বামী গহনানন্দ নবরূপে নির্মাণের জন্য এই আবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর তদানীন্তন সঙ্ঘাধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দ স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এটির দ্বারোঘাটন করেন। আর ওই বছরই ১ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালাম এই কেন্দ্রটির উদ্বোধন করেন। ২০০৯ সালে রাজ্য সরকার হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃতি দেয় এই আবাসকে।

আরও পড়ুন-কলকাতা বন্দরের নাম বদলে দিলেন প্রধানমন্ত্রী

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...