Monday, April 6, 2026

শীতলতা কেটে একটু রোদের ঝিলিক

Date:

Share post:

রাজ্যপাল বার বার বার্তা দিয়েছেন আলোচনায় বসার। কিন্তু মুখ্যমন্ত্রী শুধু তাঁকে উপেক্ষা করেছেন তাই নয়, তাঁকে নিয়ে কোনও কথা বলতেই রাজি নন, শুনতেও নয়। ফলে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সম্পর্ক কার্যত শীতলতায় পরিণত হয়েছিল। শনিবার মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে এসে কিছুটা হলেও সেই ছবি কিছুটা পাল্টালো। দুজনের দেখা হতেই মৃদু হাসি এবং তারপর কুশল বিনিময়। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি সৌজন্যমূলক। তাই বলে তাঁদের দুজন শীঘ্রই বৈঠকে বসছেন এমন কোনও সম্ভাবনা মোটেই নেই। তবু শীতলতার মাঝে অল্প একটু রোদ। রাজ্যপাল সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিখ্যাত কফি হাউসের টেবিলে বৈঠকে বসতে চেয়েছেন।

আরও পড়ুন-কলুষিত বেলুড় মঠ, ক্ষমা করবেন না মানুষ : সোমেন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...