Monday, June 8, 2026

দিলীপের মস্তিষ্কের চিকিৎসার দরকার, কেন বললেন পার্থ?

Date:

Share post:

বেলাগাম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাওয়াই, চিকিৎসার প্রয়োজন আছে। ওনার মস্তিষ্ক সুস্থ নয়।

হঠাৎ কেন এই বিতণ্ডা? রবিবার রাণাঘাটে দলীয় কর্মসূচিতে গিয়ে রেলের সম্পত্তি ধ্বংস করা নিয়ে বলতে গিয়ে দিলীপ বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, আন্দোলনের নামে ৫০০-৬০০কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে একদল লোক। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে এই সব শয়তানদের গুলি করা হয়েছে, জেলে ভরা হয়েছে। আর এ রাজ্যে প্রায় ৮০কোটি টাকার সম্পত্তি নষ্ট করার পরেও রাজ্য সরকার একজনকে গ্রেফতার পর্যন্ত করেনি। বোঝাই যাচ্ছে এদের দিয়ে কারা করাচ্ছে। এরপর দিলীপ কার্যত হুমকির সুরে বলেন, এখানে এসে থাকবে, খাবে, আবার সরকারি সম্পত্তি নষ্ট করবে, এসব চলবে না। আমরা ক্ষমতায় এলে এদের লাঠি পেটা করব, গুলি করব, জেলে পুরব। রাজ্য সরকারের মুরোদ নেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। দিলীপের বিস্ফোরণে জল ঢেলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই উনি এসব কথা বলে চলেছেন। ওনার চিকিৎসার পরামর্শ দিচ্ছি।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...