Monday, March 23, 2026

টিকটকের ফাঁদে পড়ে নিরুদ্দেশ বধূ, দিশেহারা স্বামী

Date:

Share post:

গানের সঙ্গে লিপ দিয়ে নানা ভঙ্গিমায় টিকটক ভিডিও বর্তমান প্রজন্মের প্রিয় বিনোদন। সেই শখের ফাঁদে বেপাত্তা চুঁচু্ড়া ভগবতীডাঙার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডলের স্ত্রী প্রতিমা। তাঁর টিকটক ভিডিও বানানোর শখ ছিল। সেখানে তাঁর প্রোফাইলের নাম জাসমিন।

মাত্র নয় মাসে ৪ লাখ ২৮ হাজার ফলোয়ার জাসমিনের। খুব অল্প সময়ে এতো পরিচিতির দরুন পাটনা, দিল্লি সহ বিভিন্ন জায়গা থেকে ডাক আসত তাঁর। কখনও স্বামীর সঙ্গে, কখনও একাই চলে যেতেন তরুণী। ভিডিও বানিয়ে মাসে কয়েক হাজার টাকাও রোজগার হত। উৎসাহ দিতে স্ত্রীকে দুটো দামী মোবাইল কিনে দিয়েছিলেন প্রসেনজিৎ। পুলিশ সূত্রে খবর, গত ৩১ ডিসেম্বর দিল্লি যাবেন বলে বাড়ি থেকে বের হন প্রতিমা। ফিরে চার তারিখ রাজারহাটে যাওয়ার কথা ছিল তাঁর । হাওড়া থেকে ট্রেন ধরার পর ফোন বন্ধ হয়ে যায় বধূর। মাঝে একদিন ফোনে যোগাযোগ করা গেলে, প্রতিমা জানান তিনি দিল্লিতে রয়েছেন। সেখানে র‍্যাম্প শো করার কথা বলে নিয়ে যান এক অপরিচিত যুবক। অভিযোগ, তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি বধূর সঙ্গে। সেই যুবকেরও ফোন বন্ধ রয়েছে। পাঁচ বছরের মেয়েকে নিয়ে কী করবেন, কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না প্রসেনজিৎ।

Related articles

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...