Thursday, June 25, 2026

মোদির বিতর্কিত বক্তব্য নিয়ে মন্তব্যে নারাজ বেলুড় মঠ কর্তৃপক্ষ

Date:

Share post:

দু’দিনের রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে বেলুড় মঠে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তবে মোদির এই ভাষণের একটা অংশ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিরোধীদের অভিযোগ, মোদি বেলুড় মঠের মঞ্চকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে CAA নিয়ে মন্তব্য করেছেন।

যদিও মোদির বক্তব্য নিয়ে মন্তব্য করতে নারাজ বেলুড় মঠ।
এই বিতর্কের মধ্যে নিজেদের কোনওভাবে জড়াতে চায় না রামকৃষ্ণ মঠ ও মিশন তথা বেলুড় মঠ কর্তৃপক্ষ। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পক্ষে বা বিপক্ষে কোনও মন্তব্যই করতে রাজি হয়নি তাঁরা।

এ ব্যাপারে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দকে মহারাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে আমাদের কোনও প্রতিক্রিয়া নেই। আমরা সংসার ছেড়ে এসেছি। আমরা কোনও জাগতিক ব্যাপারে প্রতিক্রিয়া দিই না। আমরা ঘর ছেড়ে এসেছি শাশ্বত, চিরন্তনের আহ্বানে।”

পাশাপাশি তিনি জানিয়েছেন, মোদির বক্তব্য বিষয়ে বেলুড় মঠের অস্বস্তিরও কোনও ব্যাপার নেই। তাঁর কথায়, “প্রাতিষ্ঠানিকভাবে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং এখানে আমাদের অতিথি। তাঁর বক্তব্য সম্পর্কে কোনওরকম টিপ্পনি ‘হোস্ট’দের পক্ষে করা সম্ভব নয়।”

আরও পড়ুন-জালে বাজি কারখানার বিস্ফোরক সাপ্লায়ার

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...