Friday, June 26, 2026

ছাদ থেকে ঝাঁপের কারণ মিউজিক ভিডিও? ছাত্র মৃত্যু ঘিরে নানা প্রশ্ন

Date:

Share post:

কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের মৃত্যুতে নয়া মোড়। মিউজিক ভিডিও দেখেই ছাদ থেকে ঝাঁপ বলে অভিযোগ সহপাঠীদের। ইউটিউবের একটি বিশেষ ভিডিও অ্যালবাম ইদানীং প্রায়ই দেখতেন বিজন বণিক নামে ওই ছাত্র। সেখানে গায়ক উঁচু বাড়ির উপর থেকে ঝাঁপ দেন। সেটা দেখেই বিজন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ তাঁর বন্ধুদের।
কোচবিহারের ডিএসপি (হেড কোয়াটার) সমীর পাল জানান, ওই ছাত্র আত্মহত্যাই করেছেন। সোশ্যাল মিডিয়ায় গেম ও একাধিক ভিডিও গেম-এ প্রতি আসক্ত ছিলেন বিজন। তাঁর মাদকাসক্ত ও থাকার সম্ভাবনা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে।

রবিবারই কোচবিহার থেকে পদাতিক এক্সপ্রেস চেপে তাঁর বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু নিউ কোচবিহার স্টেশনে যাওয়ার কিছুক্ষণ আগেই হস্টেলের ছাদ থেকে পড়ে যান চতুর্থ বর্ষের ছাত্র বিজন বণিকের। তড়িঘড়ি তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মেকানিক্যাল শাখার মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ছাদ থেকে পড়ে যাওয়ার সময়ে মোবাইলে একটি মিউজিক ভিডিও দেখছিলেন বিজন। সেই মিউজিক ভিডিও-তেও এক গায়ক, গান গাইতে গাইতে চারতলার ছাদে গিয়ে সেখান থেকে ঝাঁপ দেন। পুলিশের অনুমান, সেটা দেখে অনুপ্রাণিত হয়েই এই কাজ করেছেন বিজন।

বিজনের সহপাঠী সুপ্রতিম বারিক, জানান, হঠাৎ ছাদ থেকে কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন বিজন আহত অবস্থায় পড়ে রয়েছে। সুপ্রতিমের দাবি, সেই সময় বিজেন কথা বলছিলেন ও সকলকে চিনতেও পারছিলেন। ওই পড়ুয়ার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন কলেজের অধ্যক্ষ প্রবাল দেব। তবে, প্রশ্ন উঠছে, যে তরুণ একেবারেই স্বাভাবিক ছিলেন, বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তিনি আচমকা আত্মহননের পথ বেছে নেবেন কেন? তদন্তে সবদিক খতিয়ে দেখেছে পুলিশ।

আরও পড়ুন-মুষল পর্ব ! কু-মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে তুলোধোনা মন্ত্রী বাবুল সুপ্রিয়’র

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...