Tuesday, March 31, 2026

DSP-গ্রেফতারির পর পুলওয়ামার জঙ্গি হামলার ফের তদন্তের দাবি অধীরের

Date:

Share post:

“ধৃত DSP দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হতো, তা হলে কী হতো? কেন্দ্র চুপ থাকতো? RSS- বিজেপি এভাবে এড়িয়ে যেতো?”
লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি সরাসরি বড় প্রশ্ন তুলে দিয়েছেন৷ তিনি বলেছেন, “এত বড় মাপের একজন পুলিশ অফিসার গ্রেফতার হওয়ার পর পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত”৷
লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি মঙ্গলবার বলেন, “জম্মু-কাশ্মীরের পুলিশ অফিসার দেবেন্দ্র সিং না হয়ে যদি ‘দেবেন্দ্র খান’ হতো তা হলে RSS-এর ট্রল রেজিমেন্টের আক্রমণ তো তীব্র হত। কিন্তু সবাই এখন চুপ৷
অধীর প্রশ্ন তোলেন, “পুলওয়ামা হামলার পিছনে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে কি না, তার তদন্ত দরকার”। কংগ্রেসের সংসদীয় নেতা ট্যুইটারে লিখেছেন, “দেবেন্দ্র সিংহ যদি দেবেন্দ্র খান হতো তবে RSS- এর ট্রল রেজিমেন্টের প্রতিক্রিয়া আরও তীব্র হতো। আমাদের দেশের শত্রুদের বর্ণ, জাতি এবং ধর্ম নির্বিশেষে নিন্দা করা উচিত”। তিনি আরও একটি ট্যুইটে লিখেছেন, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের জঙ্গি যোগ নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। তাঁর কথায়, “এখন নিশ্চয়ই প্রশ্ন উঠবে যে এই সাংঘাতিক পুলওয়ামার ঘটনার পিছনে প্রকৃত অপরাধীরা কারা ছিল, এ সম্পর্কে নতুন করে নজর দেওয়া দরকার”।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর হাইওয়েতে একটি গাড়ি থেকে জঙ্গিদের সঙ্গেই গ্রেফতার করা হয় জম্মু-কাশ্মীর পুলিশের DSP দেবেন্দ্র সিং-কে।

আরও পড়ুন-২০২০-তে দেশে কাজ হারাতে পারেন প্রায় ১৬ লক্ষ মানুষ

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...