Wednesday, June 24, 2026

দিল্লি পুলিশকে তিরস্কার তিস হাজারি আদালতের

Date:

Share post:

আদালতে তিরস্কৃত দিল্লি পুলিশ। ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে জামা মসজিদে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগ করে দিল্লি পুলিশ। মঙ্গলবার, দিল্লির তিস হাজারি আদালতে আজাদের জামিনের শুনানি হয়। সেখানেই বিচারক বলেন, বিক্ষোভ প্রদর্শন নাগরিকদের সাংবিধানিক অধিকার। এরপরেই আদালত প্রশ্ন তোলে জামা মসজিদ কি পাকিস্তানে? আর হলেও বিক্ষোভ দেখানো যায়।

সিএএ-র বিরুদ্ধে জামা মসজিদে প্রতিবাদ মিছিল করায় প্রায় এক মাস জেলবন্দি চন্দ্রশেখর আজাদ। এদিন, তাঁর জামিনের শুনানিতে আজাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে বিক্ষোভ দেখানোর অভিযোগ তোলেন সরকারি আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিক পোস্টের উদাহরণ দিয়ে হিংসায় মদত দেওয়ারও অভিযোগ করা হয়।

কিন্তু বিচারক কামিনী লউ প্রশ্ন তোলেন, ধর্নায় বসার মধ্যে ভুল কী আছে? প্রতিবাদ করা বা ধর্না দেওয়া ভারতের নাগরিকদের সাংবিধানিক অধিকার। এমনকী, আজাদের সোশ্যাল মিডিয়া পোস্টেও হিংসা ছড়ানোর মতো কোনও বার্তা নেই বলে জানান বিচারক। আজাদ জামা মসজিদে প্ররোচনামূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন সরকারি আইনজীবী। সে বিষয়ে তথ্য জমা দিতে আদালতের কাছে সময় চান তিনি। বুধবার, ফের এই মামলার শুনানি হওয়ার কথা।

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...