Tuesday, March 31, 2026

বিশ্বকাপজয়ী বাঙালি কন্যার হাতে গঙ্গাসাগরের সিভিল ডিফেন্সের লাঠি!

Date:

Share post:

বিশ্বকাপ জেতা মেয়ের হাতে লাঠি, গায়ে কমলা জ্যাকেট, মাথায় টুপি। গঙ্গাসাগর মেলার রোজানা ৫২৮ টাকার সিভিল ডিফেন্স কর্মী!

ভারতীয় ক্রিকেটে এমন ঘটনার কথা কেউ কল্পনায় আনতে পারেন!

এ লজ্জা আমরা রাখব কোথায়! ২০১৯-এর মালয়েশিয়ার কবাডি বিশ্বকাপ। লেফট কভারে বাংলার সঙ্গীতা মণ্ডল। সেমিফাইনালে হংকং আর ফাইনালে তাইওয়ানকে পর্যুদস্ত করে বিশ্বজয়। সেই ছবি হাতে নিয়ে সঙ্গীতার দীর্ঘশ্বাস, ভেবেছিলাম কিছু একটা হবে। বিশ্বকাপ জেতা দলের সদস্য। অন্তত একটা চাকরি তো হবে। দেখলাম অন্য রাজ্যের মেয়েরা চাকরি পাচ্ছে একে একে। কিন্তু আমার কিছুই হল না। কিন্তু আমাকে যে সংসার চালাতে হবে। বাবা মারা গিয়েছেন সেই বছর পনেরো আগে। মা-বোন-ভাইকে নিয়ে চারজনের সংসার। ঠোঙা বানিয়ে বা শাড়িতে পাড় বসিয়ে তো সংসার চলে না! মেদিনীপুর থেকে খেপ খেলার ডাক আসে যাই। সে তো অনিয়মিত। তাই চলে এলাম গঙ্গাসাগরে। দিন পনেরোতে অন্তত কিছু টাকা তো হবে! তাই আলিপুরে গিয়ে ট্রেনিং নিয়ে এলাম। এই দেখুন লাঠি হাতে এখন কেমন সামলাচ্ছি! চোখের কোন চিকচিক করে ওঠে সঙ্গীতার।

বাংলা কবাডি দল এখন অন্ধ্রে। সঙ্গীতা যাননি। বছর ২৮-এর সঙ্গীতা বলছেন, গিয়ে কী হবে? চাকরি তো হবে না। এখানে অন্তত কিছু টাকা পাব। মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। দেখাই পাইনি। ক’দিন বাদে বিশ্বকাপজয়ী দলের সংবর্ধনা। সঙ্গীতার প্রশ্ন, গিয়ে কী হবে? পেট চলবে সংবর্ধনায়? সঙ্গীতার প্রশ্নের উত্তর কে দেবে? কবাডি অ্যাসোসিয়েশন কি জেগে ঘুমিয়ে থাকবে?

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...