Wednesday, June 3, 2026

বাজেটের পরই সীতারামনের বিদায়! দিল্লিতে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

দিল্লির পাওয়ার- করিডোরে গুঞ্জন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরানো হচ্ছে নির্মলা সীতারামনকে৷ অর্থমন্ত্রী হিসেবে আসন্ন বাজেট-ই সীতারামনের শেষ সাধারণ বাজেট৷

কিছুদিন আগে বাজেট নিয়ে নীতি আয়োগের বিশেষজ্ঞদের সঙ্গে বাজেট নিয়ে বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-ই৷ এর পরেই প্রশ্ন ওঠে, তাহলে বাজেট কে তৈরি করছেন, দেশের অর্থমন্ত্রী না প্রধানমন্ত্রী? সীতারামনকে সরানোর জল্পনা আরও তীব্র হয়েছে নীতি আয়োগের ওই বৈঠকে গরহাজির থাকার পর থেকেই ৷ তার আগে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন দেশের প্রথম সারির ৬০ জন শিল্পপতির সঙ্গে৷ সেই বৈঠকে তো ডাকাই হয়নি সীতারামনকে৷ খবর, সেদিন প্রধানমন্ত্রী সরাসরি শিল্পপতিদের থেকেই দেশের অর্থনীতির বিষয়ে অভিমত জানতে চান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন৷ ওইদিন দেশের অর্থমন্ত্রী না থাকায় শিল্প-বাণিজ্য মহলের স্তম্ভরা তাঁদের চিন্তা-ভাবনা, উদ্বেগ খোলাখুলি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন বলে সূত্রের খবর৷ দিল্লির খবর, দেশের GDP- হার যখন তলিয়ে যাচ্ছে, তখন শিল্প বাণিজ্য মহলের আশ্বাস অর্জন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দেশের প্রথম এই পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী৷ সেই কারণেই সীতারামনকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এই বছর সাধারণ বাজেট তৈরিতে নজিরবিহীন ভাবে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী৷ সীতারমনের উপরে চলতি বছরের বাজেট তৈরির পুরো দায়িত্ব তুলেই দেননি মোদি৷ তিনি নিজেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন৷ অর্থমন্ত্রীর উপর আস্থা না রেখে প্রধানমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়ে দেশের মানুষের কাছ থেকে সাধারণ বাজেট নিয়ে পরামর্শও চেয়েছিলেন৷
এ সব কারনেই ধারনা দৃঢ় হচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে এটাই কি নির্মলা সীতারামনের শেষ বাজেট৷ কেন্দ্রীয় সরকারি স্তরে নির্মলা সীতারামনের অপসারণের বিষয়টি নিয়ে বেশ সিরিয়াস আলোচনাই চলছে৷

প্রশ্ন উঠেছে, যদি সীতারামনকে সরানো হয়, তা হলে দেশের পরবর্তী অর্থমন্ত্রী কে হবেন? বিজেপি সূত্রের খবর, সম্ভাব্য নাম হিসেবে এক নম্বরে আছেন ICICI ব্যাঙ্কের প্রাক্তন শীর্ষ কর্তা, কে ভি কামাথ৷ এই প্রাক্তন কর্পোরেট কর্তা দেশের শিল্প বাণিজ্য মহলে খুবই জনপ্রিয়৷ বিরোধী রাজনৈতিক দলের প্রথম সারির নেতাদের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে কামাথের৷

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...