Tuesday, March 31, 2026

প্রয়াত রাজ কাপুর কন্যা ঋতু নন্দা

Date:

Share post:

মৃত্যুর সঙ্গে দীর্ঘ পাঞ্জা লড়ে অবশেষে হার মানতে হলো। চলে গেলেন কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জ্যেষ্ঠ কন্যা ঋতু নন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ সাত বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঋতু নন্দা।

রাজ কাপুর কন্যার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বলিউড তারকারা। মেয়ে শ্বেতা বচ্চনের শাশুড়ির প্রয়াণে গভীর শোক জানিয়েছেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চনও। তাঁর শেষকৃত্যর বিষয়ে কাপুর পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

রাজ কপুরের বড় মেয়ে হওয়া সত্ত্বেও সিনেমা এবং গ্ল্যামার জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন ঋতুদেবী। ছোট থেকেই ব্যবসায় আগ্রহ ছিল তাঁর। প্রথম ব্যবসা তেমন আশানরূপ ফল না দিলেও পরে জীবন বিমা সংস্থার মাধ্যমে তাঁর জীবনও বদলে যায়। একদিনে ১৭ হাজার বিমা করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও তুলেছিল ঋতুর সংস্থা। জীবদ্দশায় পেয়েছেন একাধিক পুরস্কারও।

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...