Site Logo

আপনাদের রথের চাকা গুঁড়িয়ে দেবে বাংলার মা-মাটি-মানুষের সরকার: ধর্নামঞ্চ থেকে চ্যালেঞ্জ জুনের

EBBS Desk·
আপনাদের রথের চাকা গুঁড়িয়ে দেবে বাংলার মা-মাটি-মানুষের সরকার: ধর্নামঞ্চ থেকে চ্যালেঞ্জ জুনের

অপরিকল্পিত এসএইআর (SIR) ও গণতন্ত্র রক্ষার দাবিতে শুক্রবার মেট্রো চ্যানেলে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দ্বিতীয় দিনে ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী জুন মালিয়া (June Malia)। এদিন তিনি বলেন, “আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছি গণতন্ত্র রক্ষার স্বার্থে। মানুষের সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।”

Sponsored

Sranchi In Article

তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের নাগরিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে। তাঁর কথায়, “এ লড়াই ক্ষমতার লড়াই নয়, মানুষের অধিকার রক্ষার লড়াই। AI দিয়ে নাম কাটা থেকে শুরু করে সিভিল রাইট কেড়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র সরকার ও তার নির্দেশে চলা নির্বাচন কমিশন।' আরও পড়ুন: ”যব তক টাইগার মরা নেহি…”: মমতাকে বাঘিনী উপমা দিয়ে বিজেপি-কমিশনকে তীব্র আক্রমণ প্রতীক উরের, প্রশংসা দলনেত্রীর

বিজেপিকে কটাক্ষ করে জুন মালিয়া বলেন, “আজ আপনারা যে রথ নিয়ে এগোতে চাইছেন, সেই রথের চাকা বাংলার মা-মাটি-মানুষের সরকার গুঁড়িয়ে দেবে।” একই সঙ্গে তিনি জানান, দেশের মানুষের অধিকার রক্ষায় এই আন্দোলন চলবে। আগামী দু'মাস ধরে এই চলবে। বাংলার এই লড়াইতে সামিল হতে আবেদন জানান জুন মালিয়া।

এদিন মঞ্চে বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নিশানা করেন তৃণমূল নেত্রী। ভোট টানতে লোক দেখানো নারী সুরক্ষার কথা বলা হলেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীদের নিরাপত্তার অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে এই বিষয় নিয়েও সরব হন তিনি।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →