ভোটের আগে বাংলা ভাগের চক্রান্ত: মমতার হুঁশিয়ারির পরই বদলে গেল সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রকে বসে যেভাবে অমিত শাহ (Amit Shah) ও তাঁর পারিষদরা বাংলা ভাগের চক্রান্ত চালাচ্ছেন, তার নতুন পরিণতি হতে চলেছে উত্তরবঙ্গের দুই জেলা নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল। এই লুকোনো অভিসন্ধি প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার এসআইআর-এর নামে বাংলার মানুষের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত কমিশন করেছে, তার প্রতিবাদে ধর্না মঞ্চ থেকে বাংলা ভাগের (division of Bengal) চক্রান্তের প্রতিবাদে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হুঁশিয়ারির পরই সাময়িকভাবে বাংলা ভাগের সিদ্ধান্ত থেকে সরে আসার পথে স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। সেকথাও শনিবারের মঞ্চ থেকেই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal)।
Sponsored

বাংলার উত্তরের দুই জেলা, বিহারের চার জেলা নিয়ে নতুন অংশ তৈরির পরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রকের। প্রাক্তন ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক আধিকারিক সাম্প্রতিক সময়ে বাংলার উত্তরের ওই অংশে এসে পর্যবেক্ষণ করে গিয়েছেন। তা নিয়ে আগেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে সেই কাজ সম্পন্ন করে বাংলাকে ভাগ করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের (union territory) পরিকল্পনার কথাও প্রকাশ্যে চলে আসে। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় হুঁশিয়ারি দেন, বাংলা ও বিহার নিয়ে এই চক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা এই চক্রান্ত রুখবই। বাংলায় হাত দিয়ে দেখো।
আরও পড়ুন : বাংলা ভাগের চক্রান্ত রুখবই! ধর্না মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি
এই হুঁশিয়ারির পরই কার্যত পিছু হঠতে বাধ্য হয় অমিত শাহর (Amit Shah) মন্ত্রক। শনিবারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) ফের জানান, ওটা (division of Bengal) আমি সকালে ধরেছিলাম বলে দুপুরে প্রত্যাহার করেছে। তবে সময় সাপেক্ষে। অর্থাৎ বাংলার প্রতিরোধের মুখে কিছুটা পিছু হঠলেও কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার যে তাদের চক্রান্তের পথ থেকে সরে আসেননি, তারও ইঙ্গিত দিয়ে রাখেন বাংলার মুখ্যমন্ত্রী।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
1h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
2h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
3h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
3h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
5h ago
More from শিরোনাম
View All →
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
6h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
21h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
