Saturday, June 27, 2026

আকাশবাণী-বাংলাদেশ বেতারের গাঁটছড়া

Date:

Share post:

সিএএ-এনআরসি নিয়ে প্রতিবেশী বাংলাদেশ যে বিরক্ত, তা নানা পদক্ষেপে বুঝিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী-আমলাদের ভারত সফর বাতিল করে। এই দমবন্ধ করা পরিবেশ থেকে দ্রুত বকেয়া চুক্তি সারতে চাইছে দুই পক্ষই। তার প্রথম পদক্ষেপ আকাশবাণী-বাংলাদেশ বেতারের চুক্তি।

আকাশবাণীতে এবার বাংলাদেশের অনুষ্ঠান। মঙ্গলবার প্রসারভারতী ও বাংলাদেশ বেতারের মধ্যে চুক্তি হয়। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর ও বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদের মধ্যে চুক্তি অনুযায়ী একে অন্যের অনুষ্ঠান প্রচার করবে। ১৭মার্চ শেখ মুজিবুর রহমানের শতবর্ষ। তাকে সামনে রেখে দু’দেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তৈরির চুক্তিও হয়েছে। ছবিটি করবেন শ্যাম বেনেগাল।

Related articles

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...