Thursday, April 9, 2026

গাড়ি চালিয়ে ও বই বিক্রি করে দিন গুজরান করছেন হাকান সুকুর

Date:

Share post:

এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। প্রাক্তন তারকা ফুটবলার হাকান সুকুর উবারের জন্য গাড়ি চালাচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বই বিক্রি করছেন। আর এর নিট ফল, তিনি রীতিমতে হতাশায় ভুগছেন।
তার বাবাও আপাতত কারাগারে বন্দি। এমনকি যা সম্পত্তি ছিল, তাও নিলাম হওয়ার পথে।
জানা গিয়েছে, তিনি সান ফ্রান্সিসকোর উপকণ্ঠে সিলিকন ভ্যালির পলো আল্টো অঞ্চলে টুটস সসেজ এবং গ্রীক ধাঁচের প্যানকেক তৈরির দোকান খুলেছেন। এই খাবারের জন্য টুটস নামে একটি ক্যাফে এবং বেকারি খুলেছেন তিনি। 2018 সালের ডিসেম্বরে সেটি বন্ধ হয়ে যায়। এরপর এটি একটি তুর্কি রেস্তোঁরা কিনে নেয়। উয়েফা কাপের বিজয়ী এবং বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বলেছেন, আমি উবারের হয়ে গাড়ি চালাই এবং বই বিক্রি করি। আমি এভাবেই বেঁচে আছি। আমার জন্য কেউ আর্থিক ঝামেলায় জড়াক সেটা আমি চাইনা। এখন আমি নিস্ব। আমার কাছে কিছুই নেই। তুরস্কে আমার কয়েক মিলিয়ন ডলার সম্পত্তি ছিল, কিন্তু সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে।
তাঁর মারাত্মক অভিযোগ, তাঁর স্ত্রীর বুটিক জ্বালিয়ে দেওয়া হয় এবং তাকে পাথর ছুঁড়ে খুন করা হয়। অত্যাচারের হাত থেকে বাদ যায়নি তাক বাচ্চারাও। এমনকি, তার বাবাকে জেল হাজতে পোরা হয়েছে।
নিশ্চয়ই ভাবছেন সুকুর কে? তিনি তুরস্কের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। ১১২ টি ম্যাচ খেলে ৫২টি গোল করেছেন। তিনি ইন্টার মিলান, টরিনো, পরমা এবং গ্যালাতাসারায়েও দাপটের সঙ্গে খেলেছেন।


Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...