Friday, June 12, 2026

সপ্তাহে নয়, এবার রেশনের পণ্য মাসে একদিন

Date:

Share post:

এবার থেকে আর প্রতি সপ্তাহে নয়, রেশন মিলবে মাসে একবার। রাজ্য সরকারের নতুন নিয়মানুযায়ী, এবার মাসে একদিন বিক্রি করা হবে পণ্য। সেইদিনই গ্রাহকদের সারা মাসের বরাদ্দ পণ্য কিনতে হবে। বৃহস্পতিবার, বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, গ্রাহকদের প্রতি সপ্তাহের সমস্যা কমাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে। নবান্নের তরফে শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

নয়া নিয়মে মাসের যে কোনও দিন গেলেই রেশনের পণ্য পাওয়া যাবে না। প্রত্যেক গ্রাহক পরিবারের জন্য নির্দিষ্ট দিন বরাদ্দ করা হবে। সেই দিনেই চাল, চিনি, গম নিতে হবে। খাদ্যমন্ত্রীর মতে, এতে গ্রাহকদের সুবিধাই হবে। তিনি জানান, সব রেশন দোকানেই ই-পস মেশিনের মাধ্যমে পণ্য দেওয়া হবে।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...