Friday, June 12, 2026

ছেলের লিভারে বাঁচল বাবার প্রাণ

Date:

Share post:

সে যুগে বাবা যযাতির জরা নিজে নিয়ে পুত্র পুরু তাঁকে চির যৌবন দান করেন। আর এ যুগে উনিশ বছরের প্রীতম নিজের লিভারের অংশ দিয়ে বাঁচালেন বাবা রঞ্জিত কুণ্ডুর প্রাণ। বছর আটচল্লিশের রঞ্জিত কুণ্ডু প্রায় একবছর ধরে লিভারের অসুখে ভুগছিলেন। কলকাতা থেকে দিল্লি ছুটে বেরিয়েছে কুণ্ডু পরিবার। কিন্তু লিভার প্রতিস্থাপন ছাড়া অন্য কোনও উপায় বলতে পারেননি চিকিৎসকরা। এদিকে, লিভার প্রতিস্থাপনের জন্য কোনও ডোনার পাওয়া যাচ্ছিল না। এমনকী, ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাঁকেও লিভারের অংশ দিতে নিষেধ করেন পরিবারের সদস্যরা। কিন্তু বাবাকে বাঁচাতে কারও কথাই শোনেননি প্রীতম ওরফে রাজ।

বৃহস্পতিবার, সকাল থেকে দীর্ঘ সময় ধরে এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচারের পরে ছেলের লিভারের অংশ কেটে বসানো হয় প্রৌঢ়ের শরীরে। ডাক্তার অভিজিৎ চৌধুরী নেতৃত্ব একটি টিম লিভার প্রতিস্থাপন করে।
বৃদ্ধ বয়সে সহায় সম্বলহীন বৃদ্ধ-বৃদ্ধাদের থেকে সন্তানরা মুখ ফিরিয়েছে। এমনকী, খেতে না দিয়ে, মারধর করে বাড়ি থেকে বের করেছে- এইসব খবরে যখন ভরে যাচ্ছে সংবাদমাধ্যম, তখন নজির গড়লেন উনিশ বছরের তরুণ প্রীতম কুণ্ডু।

আরও পড়ুন-“পশ্চিমবঙ্গে হিংসার ইমেজ তৈরি করেছে”, বিতর্কিত মন্তব্য রাজ্যপালের, তবে মোদির প্রশংসায় পঞ্চমুখ

Related articles

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...