Saturday, April 4, 2026

গভীর রাতে জাতীয় সড়কে উল্টে গেল পর্যটক বোঝাই বাস

Date:

Share post:

ফের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। আহত কমপক্ষে ৪০ জন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাাটি ঘটেছে রানিগঞ্জের ২ নম্বর জাতীয় সড়কের উপর পাঞ্জাবি মোড়ে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
হুগলির ত্রিবেণী থেকে পর্যটক নিয়ে বিহারের রাজারাপ্পায় যাচ্ছিল বাসটি। আচমকাই বৃহস্পতিবার, গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বাস। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে যান। বাসের দরজা এবং জানলা ভেঙে বের করে আনা হয় যাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...