Sunday, June 21, 2026

মোহনবাগানের সঙ্গে চুক্তি করে কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা?

Date:

Share post:

মোহনবাগানের সঙ্গে আরপিজির গাঁটছড়া বাঁধার পর অ্যাটলেটিকো দ্য কলকাতার মালিক ও আরপিজি সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা যা বললেন…

* মোহনবাগান আর এটিকের গাঁটছড়া হল। নতুন নাম কী হবে?
সঞ্জীব : এটিকে মোহনবাগান

* কীভাবে সম্ভব হলো?
সঞ্জীব : কথা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। মোহনবাগান একটা ক্লাব নয়, একটা ঐতিহ্য, আবেগ। আমি বড় হয়েছি এই আবেগ নিয়ে। আমার বাবা ছিলেন এই ক্লাবের সঙ্গে জড়িয়ে। আমার দাদুও। ফলে আমাদের তিন প্রজন্ম এই শতাব্দী প্রাচীণ ক্লাবের সঙ্গে জড়িয়ে। এই সিদ্ধান্তে পৌঁছনোর জন্য ক্লাবের সদস্যরা হয়তো প্রস্তুত ছিলেন না।

* চুক্তির পর নতুন কাঠামোয় অংশীদারিত্ব কাদের থাকবে?
সঞ্জীব : এটিকের যারা অংশীদার, তারা সকলেই এর অংশীদার হবেন।

* তার অর্থ সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং উৎসব পারেখ?
সঞ্জীব : ঠিক তাই।

* চুক্তিটা ঠিক কী হলো?
সঞ্জীব : ব্যাপারটা এমন নয় যে এ ব্যাপারে সঞ্জীব, উৎসব, সৌরভ, টুটু বোস, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত সিদ্ধান্ত নেবে। বোর্ড বসে সিদ্ধান্ত নেবে। কোনও ইগোর ব্যাপার নয়।। আসল কথা হল বাঙালির সেন্টিমেন্ট, আর ঐতিহ্য।

* তার মানে নতুন এটিকে মোহনবাগান সব টুর্নামেন্ট খেলবে? যেমন, আইএফএ শিল্ড, ডুরান্ড…
সঞ্জীব : ব্যাপারটা এমন নয়। বেশ কয়েকটা বিষয় রয়েছে, যেখানে ফুটবলের ক্ষেত্রে মোহনবাগানের একটা জায়গা আছে। একটা ব্লু প্রিন্ট করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে পা ফেলতে পারে এটিকে মোহনবাগান, সেটাও লক্ষ্য থাকবে।

* কবে এটিকে মোহনবাগানের আত্মপ্রকাশ হচ্ছে?
সঞ্জীব : আশা করছি এই বছরেই।

* তার মানে আগামী বছর আইএসএলে আমরা নিশ্চিতভাবেই দেখতে চলেছি এটিকে মোহনবাগানকে?
সঞ্জীব : হ্যাঁ, নিশ্চিত।

Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...