Tuesday, April 7, 2026

চার দোষীর ফাঁসি ১ তারিখ হবে তো?

Date:

Share post:

দিল্লির আদালত নির্ভয়াকাণ্ডে চার আসামির ফাঁসি কার্যকর করার নতুন দিন ঘোষণা করেছে। পয়লা ফেব্রুয়ারি সকাল ছ’টায় তিহার জেলে চারজনের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখানেও প্রশ্ন উঠেছে ২২ জানুয়ারি থেকে যে কারণে পিছিয়ে ১ ফেব্রুয়ারি করতে হল, সেই কারণেই আরও পিছিয়ে যাবে না তো? নির্ভয়াকাণ্ডের ফাঁসির তারিখ কেন বারবার পিছিয়ে যাচ্ছে? একনজরে দেখে নেওয়া যাক কী কী সংশয় রয়েছে?

চারজনে মধ্যে একজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিল। সেই মুকেশের আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। আদালতের নিয়ম মেনে ১৪ দিন সময় ব্যবধানে ১ তারিখ ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। এর মাঝখানে বাকি তিনজনের একজনও যদি ফের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে, তাহলে সেটার সমাধান হওয়ার পরে আরও ১৪ দিন সময় দিতে হবে। সেক্ষেত্রে ফাঁসি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা।

এর পাশাপাশি চারজনের মধ্যে একজন ঘটনার সময় নাবালক ছিল। সেই কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। সুতরাং সেই মামলা নিষ্পত্তি না হলে ফাঁসি কার্যকর করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

একই সঙ্গে অপরাধীর মধ্যে একজন সাজা রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু বাকি তিনজনের এখনও সেই সুযোগ রয়েছে।

এইসব খতিয়ে দেখে আইনজ্ঞদের মতে, ১ তারিখ ফাঁসি কার্যকর করার দিন ঘোষণা হলেও, বাস্তবে করা যাবে কি না তা নিয়ে এখনো সংশয়ের অবকাশ রয়েছে।

আরও পড়ুন-পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির তারিখ

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...