Friday, June 26, 2026

নন্দীগ্রামে দিলীপের অভিনন্দন যাত্রায় বাধা

Date:

Share post:

দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রায় বাধা। উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিনন্দন যাত্রা করছে রাজ্য বিজেপি। শনিবার, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি তরফে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। টেঙুয়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত মিছিল করার কথা ছিল। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা সায়ন্তন বসু সহ জেলা নেতৃত্ব। অনুমতি না থাকার অভিযোগ, রেয়াপাড়ায় মিছিল আটকায় পুলিশ। সেই সময় বাধা সরিয়ে যেতে গিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে খবর।

ঘটনাস্থলেই মিছিল থামিয়ে হ্যান্ডমাইকে বক্তৃতা করেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, বাংলায় আইশৃঙ্খলা একেবারে তলানিতে এসে ঠেকেছে। বিজেপিকে আটকানোই পুলিশের একমাত্র কাজ। শান্তিপূর্ণ মিছিল কেন আটকানো হবে? সে বিষয়েও প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি। নাতিদীর্ঘ বক্তৃতার পরে ঘটনাস্থল থেকেই ফিরে যান দিলীপ ঘোষ।

আরও পড়ুন-২ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কাঠগড়ায় পুলিশ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...