Friday, June 26, 2026

শ্বশুরবাড়িতে ‘মারধর’, যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা

Date:

Share post:

শ্বশুরবাড়িতে মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ। উত্তেজনা বৈদ্যবাটিতে। বছর দেড়েক আগে বৈদ্যবাটির আদর্শনগরের বাসিন্দা সুব্রত রাহার বিয়ে হয় স্থানীয় এক তরুণীর সঙ্গে। অভিযোগ, আর্থিক অসঙ্গতির কারণে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি চলছিল সুব্রতর। কয়েকদিন আগে, তাঁকে বাড়িতে ডেকে মারধর করেন শ্বশুরবাড়ির লোকজন। সুব্রতকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। শুক্রবার রাতে, তাঁর মৃত্যু হয়। শনিবার, সকালে দেহ এলাকায় নিয়ে গেলে উত্তেজনা ছড়ায়। বৈদ্যবাটি চৌমাথার কাছে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে মৃতদেহ রেখে অবরোধ করেন সুব্রতর পরিজন ও এলাকাবাসী। অভিযোগ, যুবকের শ্বশুরবাড়িতেও ভাঙচুর চালানো হয়। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-নন্দীগ্রামে দিলীপের অভিনন্দন যাত্রায় বাধা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...