Monday, April 6, 2026

পুরভোটে আদৌ লড়বেন ববি? মেয়র এবার অতীন?

Date:

Share post:

আসন্ন কলকাতা পুরভোটে বড়সড় চমক থাকতে পারে। মেয়র ববি হাকিম হয়ত প্রার্থী হবেন না। বা কাউন্সিলর হলেও মেয়র হবেন না। তাঁর উপর গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব আছে। সেক্ষেত্রে বহুকাল পর, তৃণমূলে এই প্রথম মেয়র হবে উত্তর কলকাতা থেকে অতীন ঘোষ। তিনি এখন ডেপুটি মেয়র। দক্ষতার সঙ্গে কাজ করছেন অতীন। অতীন মেয়র হলে ডেপুটি মেয়র বা চেয়ারম্যান হবেন কোনো সংখ্যালঘু কাউন্সিলর। জাভেদ খানকে পুরসভায় ফিরিয়ে চেয়ারম্যান করা হতে পারে। গোটা বিষয়টি নিয়ে শীর্ষমহলে কথা চলছে। এখনও পর্যন্ত অনুমান, কলকাতায় 90-110 আসন পেতে পারে তৃণমূল। বিজেপির আসন 20র বেশি যাবে না। কংগ্রেস 2, বাম 1. একমাত্র যদি কং- বাম জোট হয় এবং তারা মুসলিম ভোট কিছু টানে, তাহলেই তৃণমূলের একটু চিন্তা। না হলে তৃণমূল 120 আসন পর্যন্ত উঠে যেতে পারে। বিজেপি নেতৃত্বের সংকটে ভুগছে। ভালো প্রার্থীও নেই। তৃণমূলে কিছু নির্দলের কাঁটা থাকবে। একাংশের পুরপিতার কাছে ববি এতটাই প্রিয় যে তাঁকেই আবার মেয়র পদে রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ববি উত্তর দক্ষিণ সর্বত্র ঘুরে কাজ করছেন। কিন্তু বিশেষ কারণে দলের একাংশ উত্তরের তারকা অতীনকে মেয়র করার পক্ষে। দেখা যাক দল শেষপর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...