Monday, April 6, 2026

তিন নেতা দেশবিরোধী? কী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী?

Date:

Share post:

এবার একযোগে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় আর অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনজনের গায়েই দেশবিরোধী ছাপ দিতে টেনে আনলেন ইমরান খানের উদাহরণ।

অমিত শনিবার কর্নাটকে প্রকাশ্য সভায় বলেন, পাকিস্তান প্রমাণ, চায়, প্রমাণ চায় রাহুল বাবারাও।
পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক হলে প্রশ্ন তোলেন ইমরান খান। আদৌ হামলা হয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন তোলেন। ৩৭০ ধারা তুলে নেওয়া হলে প্রশ্ন তোলেন ইমরান, তোলেন রাহুল। সিএএ-র বিরুদ্ধে ইমরান, রাহুলও। এরপর অমিতের প্রশ্ন, মাঝে মাঝে আমার জানতে ইচ্ছা করে, ইমরান আর কংগ্রেসের মধ্যে সম্পর্কটা কী?

বিরোধীরা বলছেন, বিজেপির এতোই দৈন্য দশা যে নিজেদের দেশপ্রেমিক প্রমাণ করতে ইমরান খান কিংবা পাকিস্তানকে টেনে আনতে হয় বারবার। ৩৭০ ধারা লাগু করে কাশ্মীরকে পঙ্গু করে দিয়েছে। প্রায় চার মাসের বেশি সময় হয়ে গিয়েছে কাশ্মীর এখনও স্বাভাবিক হয়নি। আর ভোট কিংবা দেশের কোনও ইস্যু নিয়ে মানুষ বিজেপির উপর ক্ষুব্ধ হলেই সার্জিকাল স্ট্রাইকের গল্প শুরু হয়। বিজেপির এই রাজনীতি ধরে ফেলায় এখন বিরোধীদের দেশদ্রোহী তকমা দেওয়ার আপ্রাণ চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে ব্যতিব্যস্ত। অন্যদিকে দিল্লির ভোটে অনেক এগিয়ে আপ। সেই কারণে তাকে খাটো করতে কেজরিওয়ালের এই আক্রমণ। আসলে এই ঘটনা বিজেপির রাজনৈতিক দৈন্যতাকেই সামনে এনেছে, বলছেন বিশিষ্টরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...